মাঠে যখন বার্সেলোনার বিপক্ষে লড়ছিল রিয়াল মাদ্রিদ, ঠিক তখনই এক দুঃসাহসিক চুরির শিকার হন ক্লাবটির ব্রাজিলীয় ডিফেন্ডার এদের মিলিতাও। রোববার রিয়ালের ২-১ ব্যবধানের জয়ের ম্যাচটি চলাকালেই তার ফাঁকা বাড়িতে হানা দেয় চোরেরা।
ঘটনার সময় মিলিতাওয়ের পরিবারের সদস্যরা বাড়ির নিচতলায় বসে এল ক্লাসিকোর দ্বৈরথ উপভোগ করছিলেন। ফলে তারা সন্দেহজনক কিছুই টের পাননি।
