Homeস্পোর্টসওয়ানডেতে ইতিহাস সেরা অবস্থানে আফগানিস্তান

ওয়ানডেতে ইতিহাস সেরা অবস্থানে আফগানিস্তান

ওয়ানডেতে নিজেদের সেরা সময় পার করছে আফগানিস্তান দল। যার সুফলও পেল তারা। পুরুষ ওয়ানডেতে র‍্যাঙ্কিংয়ে ছয় নম্বরে উঠে এসেছে রহমত শাহ, রশিদ খানদের দল। বাংলাদেশকে বেশ আগে পেছনে ফেলা দলটি ছাড়িয়ে গেছে শ্রীলঙ্কাকেও। 

ওয়ানডে ফরম্যাটে সাম্প্রতিক সময়ে দুর্দান্ত পারফরম্যান্সের ওপর ভর করেই তাদের এই উল্থান। গত আগস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে তাদের মাঠে গিয়ে ৪-০ ব্যবধানে সিরিজ জেতে আফগানরা। এরপর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত জিম্বাবুয়ে ও বাংলাদেশকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় সিরিজে অপরাজিত চ্যাম্পিয়ন হয় তারা।

শারজাহতে ফাইনালে জিম্বাবুয়েকে ৭ উইকেটে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরে আফগানিস্তান। সিরিজের সর্বোচ্চ ১১টি উইকেট নিয়ে ‘প্লেয়ার অব দ্য সিরিজ’ হন অধিনায়ক রশিদ খান। ওই টুর্নামেন্টেই বাংলাদেশকে মাত্র ১৬০ রানে গুটিয়ে দিয়ে ৩৫.৩ ওভারেই জয় তুলে নিয়েছিল আফগানরা।

ওয়ানডেতে এক সময় ছয় নম্বরে উঠেছিলো বাংলাদেশ। বাংলাদেশকে তখন মনে করা হতো ওয়ানডের নতুন শক্তি। বাংলাদেশের পিছিয়ে যাওয়ার সময়ে সেই অবস্থান নিয়ে নিল আফগানরা। 

এখন পর্যন্ত ১৯৯টি ওয়ানডে খেলে ৯৬টিতে জয় পেয়েছে আফগানিস্তান। তাদের জয়-পরাজয়ের অনুপাত দাঁড়িয়েছে ১.০৯-এ, যা আন্তর্জাতিক ক্রিকেটে বেশ প্রশংসনীয়। র‍্যাংকিংয়ে ইতিপূর্বেই বাংলাদেশ, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মতো দলকে পেছনে ফেলেছিল তারা। এবার শ্রীলঙ্কাকেও টপকে অবস্থান সুসংহত করল দলটি।

বর্তমানে ওয়ানডে র‍্যাংকিংয়ের শীর্ষে রয়েছে ভারত। এর পরের চারটি স্থান যথাক্রমে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও অস্ট্রেলিয়ার দখলে। অন্যদিকে টি-টোয়েন্টি ফরম্যাটে শীর্ষে অবস্থান করছে ইংল্যান্ড, আর দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে ভারত ও অস্ট্রেলিয়া।

 

RELATED ARTICLES

Most Popular