Homeবিনোদনডিসেম্বরে আসছে ‘পঞ্চায়েতে’র পঞ্চম সিজন

ডিসেম্বরে আসছে ‘পঞ্চায়েতে’র পঞ্চম সিজন

হিন্দি কমেডি-ড্রামা সিরিজ ‘পঞ্চায়েত’-এর পঞ্চম সিজন আগামী ৩ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে প্রাইম ভিডিওতে।

দ্য ভাইরাল ফিভার (টিভিএফ) প্রযোজিত নতুন সিজনে কাল্পনিক গ্রাম ফুলেরায় ক্ষমতার পালাবদল দেখা যাবে। এতে গ্রামের নতুন প্রধান হবেন বনরাকাস।

চন্দন কুমার ও অরুণাভ কুমারের সঙ্গে যৌথভাবে সিরিজটি নির্মাণ করেছেন দীপক কুমার মিশ্র। নতুন সিজনেও দেখা যাবে জিতেন্দ্র কুমার, রঘুবীর যাদব, নীনা গুপ্তা, সুনীতা রাজওয়ার, ফয়জল মালিক, চন্দন রায়, সানভিকা, দুর্গেশ কুমার ও অশোক পাঠককে।

গল্পে ফুলেরার পরিচিত বাসিন্দাদের নতুন রাজনৈতিক উত্তেজনা, প্রতিদ্বন্দ্বিতা ও বনরাকাসের নেতৃত্ব ঘিরে নানা প্রশ্নের মধ্য দিয়ে এগিয়ে যেতে দেখা যাবে।

RELATED ARTICLES

Most Popular