ইসরায়েলি হামলায় ঘরবাড়ি হারিয়ে ধ্বংসস্তূপের মধ্যে বসে আছেন গাজার বুরেইজ শরণার্থীশিবিরের দুই বাসিন্দা।
চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে আছে ভাঙা কংক্রিট, ঘরের আসবাব ও মানুষের ব্যবহারের নানা জিনিসপত্র। এমন বিপর্যয়ের মধ্যেও একে অপরকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন তারা।
গাজায় ইসরায়েলি হামলায় ঘরবাড়ি হারানো মানুষের জীবনে এখন অনিশ্চয়তা আর শোকের ছায়া।
গতকাল বুরেইজের শরণার্থীশিবির থেকে ছবিটি সরবরাহ করেছে বার্তা সংস্থা এএফপি।
