Homeসারাদেশমোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, ৩ বন্ধু নিহত

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, ৩ বন্ধু নিহত

পঞ্চগড়ের বোদা উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে তিন বন্ধু নিহত হয়েছে।  

আজ বৃহস্পতিবার সকালে উপজেলার সাকোয়া-সাহাপাড়া গ্রামীণ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

বোদা থানার পরিদর্শক (তদন্ত) রেজওয়ানুল হক মণ্ডল দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

নিহতরা হলো—উপজেলার ভোলাবসুনিয়া গ্রামের আতাউর রহমানের ছেলে সায়মন ইসলাম (১৫), ফুলবাড়ী গ্রামের মিজানুর রহমানের ছেলে রেদোয়ান হোসেন (১৫) ও সাহাপাড়া গ্রামের আবু সাহার ছেলে ফজলে রাব্বি সাহাকে (১৫)। তারা সাকোয়া জামিলাতুন্নেছা ফাজিল মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয়দের বরাতে পরিদর্শক রেজওয়ানুল হক বলেন, মামার মোটরসাইকেল নিয়ে মাদ্রাসায় পড়তে যায় সায়মন। পরে দুই সহপাঠীকে মোটরসাইকেলে বাড়ি পৌঁছে দিতে নিয়ে যায় সে। পথে সাকোয়া-সাহাপাড়া গ্রামীণ সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে তিনজনই গুরুতর আহত হয়।

তিনি আরও বলেন, স্থানীয়রা তাদের বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সায়মন ও রেদোয়ানকে মৃত ঘোষণা করেন। রাব্বিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান পরিদর্শক।
 

RELATED ARTICLES

Most Popular