Homeসারাদেশরৌমারীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

রৌমারীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন।

আজ শনিবার দুপুরে পৌনে ২টার দিকে উপজেলার কোমরভাঙ্গী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

রৌমারী থানার উপপরিদর্শক (এসআই) নুরুল আমিন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ঘটনাস্থলে আমি তিনজনের মরদেহ পেয়েছি।’

‘যতদূর জানতে পেরেছি, এই দুর্ঘটনায় আরও দুইজন মারা গেছেন। সে ব্যাপারে নিশ্চিত হতে আমি হাসপাতালে যাচ্ছি,’ বলেন আমিন।

RELATED ARTICLES

Most Popular