Homeস্পোর্টসটস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে চার পেসার

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে চার পেসার

বৃষ্টিতে সেঞ্চুরিয়ন টেস্টের প্রথম সেশনের খেলা ভেস্তে যাওয়ার পর হলো টস। ভাগ্য পরীক্ষায় জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নিল দক্ষিণ আফ্রিকা।

সোমবার মাঠে গড়াচ্ছে দুই দলের সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। জোহানেসবার্গে আগের ম্যাচে জিতে এগিয়ে আছে প্রোটিয়ারা। টাইগারদের সামনে তাই হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই।

বাংলাদেশ নামছে একাদশে তিনটি পরিবর্তন নিয়ে। জায়গা পেয়েছেন চার পেসার। নেই কোনো বিশেষজ্ঞ স্পিনার।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, মাহফিজুল ইসলাম রবিন, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, জাকের আলি, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন

RELATED ARTICLES

Most Popular