Homeশিক্ষাঢাবিতে আবারও ককটেল বিস্ফোরণ, আহত ১

ঢাবিতে আবারও ককটেল বিস্ফোরণ, আহত ১

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদের সামনে ককটেল বিস্ফোরণে এক গাড়িচালক গুরুতর আহত হয়েছেন।

আজ মঙ্গলবার দুপুর সোয়া ২টার দিকে এ ঘটনা ঘটে বলে ঢাবি প্রক্টর ইসরাফিল রতন দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

তবে কোথা থেকে ককটেল ছোড়া হয়েছে, তা নিশ্চিত করতে পারেননি কেউ। 
প্রত্যক্ষদর্শীদের অনেকে দাবি করেন, অনুষদ ভবনের কোনো একটি তলা থেকে ককটেলটি পার্ক করে রাখা একটি গাড়ির ওপর ফেলা হয়। এটি বিস্ফোরিত হলে চালক গুরুতর আহত হন।

আহত চালক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

প্রক্টর ইসরাফিল বলেন, ‘ঘটনাস্থলে লোকজন পাঠানো হয়েছে। তাদের কাছ থেকে তথ্য পেলে বিস্তারিত জানানো সম্ভব হবে।’

প্রায় একই সময়ে ঘটনাস্থলের কাছেই ‘শ্যাডো’ মোড়ের সামনে আরও একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানা গেছে। সেখানে কেউ আহত না হলেও একটি গাড়ি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে, গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পাশের সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

RELATED ARTICLES

Most Popular