ক্লাবের ব্যস্ততার কারণে সাফ চ্যাম্পিয়নশিপে প্রথম ম্যাচে ছিলেন না দলের সেরা তারকা হামজা চৌধুরী ও তরুণ ফারহান আলি ওয়াহিদ। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ম্যাচেই অবশ্য ফিরছেন তারা। তার আগে মঙ্গলবার বসুন্ধরা কিংস অ্যারেনায় ফুরফুরে মেজাজে পরিপূর্ণ স্কোয়াড নিয়ে বাংলাদেশ ফুটবল দল সেরেছে প্রস্তুতি।
শ্রীলঙ্কার বিপক্ষে বুধবার রাত ৮টায় জাতীয় স্টেডিয়ামে লড়বে বাংলাদেশ দল।
