চারপাশ ঢেকে গেছে সাদা ধোঁয়ার ঘন কুণ্ডলীতে। কাঁধে ফগার মেশিন আর মুখে মাস্ক পরে ধোঁয়ার ভেতর দিয়েই হেঁটে চলেছেন সিটি করপোরেশনের এক কর্মী।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দৃশ্য এটি। ডেঙ্গুসহ মশাবাহিত রোগের বিস্তার ঠেকাতে ক্যাম্পাসজুড়ে ছিটানো হচ্ছে কীটনাশক। ফগার মেশিনের ধোঁয়ায় চারপাশ আচ্ছন্ন হয়ে পড়লেও মশার উপদ্রব থেকে সবাইকে সুরক্ষিত রাখতে চলছে এই কার্যক্রম।
বুধবার ছবিটি তুলেছেন দ্য ডেইলি স্টারের আলোকচিত্রী মেহেদী হাসান।
