Homeসারাদেশমোহাম্মদপুরে জাপান গার্ডেন সিটির সামনে ২ ককটেল বিস্ফোরণ

মোহাম্মদপুরে জাপান গার্ডেন সিটির সামনে ২ ককটেল বিস্ফোরণ

রাজধানীর মোহাম্মদপুরে জাপান গার্ডেন সিটির বিপরীত পাশের সড়কে দুটি ককটেল বিস্ফোরিত হয়েছে।

আজ সোমবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এ ঘটনায় কেউ হতাহত হননি।

এর আগে আজ সন্ধ্যায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সামনে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পাশের সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় আদালতের সামনে থেকে দুইজনকে আটক করেছে পুলিশ। অন্যদিকে, টিএসসির পাশের ঘটনা থেকে সন্দেহভাজন দুইজনকে আটক করেন শিক্ষার্থীরা।

অন্যদিকে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় গেট-সংলগ্ন পার্কিং এলাকায় ককটেল বিস্ফোরণের পর সন্দেহভাজন এক শিক্ষার্থীকে আটক করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। আটক রেজওয়ান আহমেদ ২০২১-২২ শিক্ষাবর্ষের মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

এ ছাড়া ফার্মগেট এলাকায় লাব্বাইক পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়েছে।

RELATED ARTICLES

Most Popular